× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মাগুরায় নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/magura-fish-opening.jpg

মাগুরা : বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্বদূরকরি-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা নবগঙ্গা নদীর সাত দোহা শ্মাশানঘাট এলাকায় ৪০৪ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলাপরিষদ চেয়ারম্যন পঙ্কজ কুন্ডু,  জেলা মৎস্যকর্মকর্ত মো. আনোয়ার কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রামানিক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর।

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা সদর উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক ২০২১-২০২২অর্থবছরের রাজস্ব খাতের আওতায় রুই, কাতলা ও সিলভারকার্প সহ বিভিন্ন প্রজাতির ৪০৪কেজি মাছের নবগঙ্গা নদীতে পোনা অবমুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..