× Banner
সর্বশেষ
বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

বাংলাবান্ধা বন্দরে চালভর্তি ট্রাকে আগুন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rice-Track-fire.jpg

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে খালাসের অপেক্ষায় থাকা চালভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুন লেগেছে।
১২ সেপ্টেম্বর (রোববার) দুপুর সাড়ে ১২টায় বাংলাবান্ধা বন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা ভারত থেকে আমদানি করা চালভর্তি ট্রাকে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চালভর্তি একটি ট্রাকে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকায় দ্রুত তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্রাকের আগুন নেভায়।
তবে বন্দরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলে দ্রুত আগুন নেভানো যেতো। এ সময় বন্দরের ইয়াডে আরও প্রায় শতাধিক পণ্যবোঝাই ট্রাক খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।
চাল আমদানিকরক পুলক এন্টারপ্রাইজের মালিক আব্দুস সামাদ পুলক অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় এক্সপোর্টার ব্রিজ কিশোরের কাছ থেকে ১শ টন চালভর্তি ৩টি ট্রাকে ইমপোর্ট করা হয়। বৃহস্পতিবার দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে বিভিন্ন জটিলতায় একটি ট্রাক ভারতে আটকে থাকে। এদিকে বন্দর ইয়াডে গত তিনদিন ধরে গাড়িটি পণ্য খালাসের অপেক্ষা ছিল। বন্দর কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তারা যদি দ্রুত চালগুলো আনলোড করতে দিত তাহলে এমনটি হতো না। ট্রাক থেকে এখনো মালগুলো আনলোড করা হয়নি। পুরোপুরি আনলোড করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে বন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ট্রাকের চালকের থাকা ক্যাবিনে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। চালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর পর স্থানীয়দের সহযোগিতায় সময়মতো মালগুলো আনলোড করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..