× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মেডিক্যাল শিক্ষার্থীদের ৮০ শতাংশেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

করোনা ভাইরাসের টিকা ৮০ শতাংশেরও বেশি মেডিক্যাল শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থীদের ইতোমধ্যে টিকা দেওয়া হয়েছে। চিকিৎসার বাহিরের অন্যান্য শিক্ষার্থীদের আমরা টিকা কার্যক্রমে নিয়ে আসছি। অনেক শিক্ষার্থী ও শিক্ষক টিকা পেয়েছেন। প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে আমরা সবাইকেই টিকা দিতে পারবো।

কোন পরিকল্পনায় শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়াসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী রোববার (৫ সেপ্টেম্বর) এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কত শতাংশ টিকা পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধিকাংশ শিক্ষকদের টিকা দেওয়া শেষ হয়েছে। ছাত্রদেরও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা চায়নার কাছে ছয় কোটি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সাড়ে ১০ কোটি টিকার অর্ডার দিয়েছি। চুক্তি অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে সব টিকা দেওয়ার কথা। এ টিকা এলে দেশের সব ছাত্র ও শিক্ষক টিকার আওতায় চলে আসবে।

স্কুলের শিক্ষার্থীদের কোন টিকা দেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বয়স ১৮ বছরের ওপরে হলে যেকোনো টিকা দেওয়া যাবে। যদি বয়স ১৮ বছরের নিচে হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা রয়েছে এবং অন্যান্য দেশে যেমন আমেরিকা ও ব্রিটেনে ১২ বছরের ওপরে বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হয়েছে। আমাদের কেউ এ পদ্ধতি অনুসরণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..