× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

আবার বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Ministry-of-Education-2.jpg

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে সরকারের নীতি নির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্রনাথ রায় ছুটি বাড়ানোর তথ্য জানিয়েছেন।

এম খায়ের জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের  চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটিও আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..