× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

ডাসার প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ-রোপণ কর্মসূচি পালন

Dutta
হালনাগাদ: রবিবার, ৮ আগস্ট, ২০২১

ডাসার প্রতিনিধি : মাদারীপুরের  ডাসার উপজেলা  প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  পালন করা হয়েছে।
আজ ৮ আগস্ট সকাল ১০ টার  সময় ডাসার ১৫৫ নং  বেতবাড়ী সরকারী  প্রাথমিক বিদ্যালয়ে  গাছ রোপণের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভসূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, ডাসার উপজেলার ৯ নং ওর্য়াডের আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আবদুল আজিজ,  সাবেক মেম্বার শরীফ জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ জেলার আনসার ব্যাটেলিয়ান জেলা কমান্ড সৈয়দ ফজলুর রহমান,  যুবসমাজের সৈয়দ আতাউর রহমান খোকন, ১৫৫ নং সরকারী বেতবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ এনায়েত হোসেন, সমাজ সেবক রফিকুল সরদার, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন,  সহ-সভাপতি পারভেজ সরদার,  যুগ্ম সাধারন সম্পাদক শরীফ শাওন, সৈয়দ হেমায়েত হোসেন, সৈয়দ সালমান হোসেন অন্তু প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বাইতুন নূর-ই জামে মসজিদ থানা মার্কেটে  অর্ধশত ফলজ-বনজ ও ঔষধি  বৃক্ষ রোপন করা হয়। ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, বিশ্বব্যাপি জলবায়ুর নেতিবাচক প্রভাব পড়েছে।“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি। সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্বুদ্ধু ও সচেতন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি সামনে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..