× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তানেরা, দায়িত্ব নিলেন ইউএনও

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। খুলনার পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলেন চার সন্তানেরা।
এই বৃদ্ধ পিতা মাতার যাবতীয় ব্যয়ভার নিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দীকী। তিন ছেলেকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ইউএনও।

উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে
সোমবার রাত সাড়ে ১০টার দিকে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন মুকুলকে দ্রুত ঘটনাস্থলে পাঠান উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী । প্রশিক্ষক আলতাফ হোসেন ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। এবং খুঁজে বের করেন চার ছেলেকে। গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ, সমাজ সেবক মাহফুজুল হক কিনু, জি এম নাসির উদ্দিন,মনিরুল ইসলামসহ স্থানীয় বহু লোকের উপস্থিতিতে চার ছেলেকে ডেকে ঘটনার বিস্তরিত শোনেন ও অবগত হন ইউএনও। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ পিতা মেছের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবি (৮৬)কে রেখে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীকে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ।

এদিকে বৃদ্ধ পিতা, মাতার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং একমাসের খাবার দিলেন মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এই বৃদ্ধ পিতা মাতার খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে উপজেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে বহন করবে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন ।


এ ক্যটাগরির আরো খবর..