× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

নবীগঞ্জের এক কিশোরীকে আবাসিক হোটেলে রেখে গণধর্ষণ, যুবক গ্রেফতার

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে মাহমুদ আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
২৯ জুলাই বৃহস্পতিবার  তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাহমুদ আলী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে।
পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের এক কিশোরীকে (১৪) বিভিন্ন প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার কদুপুর গ্রামের মাহমুদ আলী ও তার সহযোগীরা প্রথমে সিএনজি অটোরিক্সাতে ও পরে একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণ করে।
পরবর্তীতে অভিযুক্ত মাহমুদ তার নিজের বাড়িতে ওই কিশোরীকে নিয়ে আসলে মাহমুদের আত্মীয়-স্বজন কিশোরীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ওই কিশোরী ধর্ষণের বিষয়টি তার পরিবারকে জানালে ২৫ জুলাই কিশোরীকে হবিগঞ্জ আধুনিক সদর আধুনিক  হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করলে ভোরে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে মূলহোতা মাহমুদ আলীকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..