× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে -শ ম রেজাউল করিম

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

ঢাকা: দেশবিরোধী অপশক্তির ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধে আওয়ামী লীগসহ প্রগতিশীল সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

শুক্রবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজন হালদারের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য রফিকুল ইসলাম রনি প্রমুখ।

এ সময় তিনি আরো বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে সূচনা হয়েছিল, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বিকশিত হয়েছে।”

সংগঠন এবং জাতির দুঃসময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনবদ্য অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী আরো যোগ করেন, “দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে। তৃণমূলে কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি। আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা প্রয়োজন।”

 


এ ক্যটাগরির আরো খবর..