× Banner
সর্বশেষ
আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কাবুলে আত্মঘাতী হামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে পুলিশ ভবনের সামনে একটি আত্মঘাতী হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১০ জন। এতে আহত হয়েছে ২০ জনের বেশি।

আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আয়ুব সালাঙ্গি টুইটার বার্তায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। কাবুল পুলিশও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

হামলার পর ক্ষতবিক্ষত মরদেহগুলো পুলিশ ভবনের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানায়, আত্মঘাতী হামলাকারী ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এক পর্যায়ে সেখানে নিজেকে উড়েিয় দেয় সে।

এই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। আফগানিস্তানে প্রায়ই হামলা চালিয়ে থাকে তালেবান। তারা সাধারণ আত্মঘাতী হামলাই বেশি করে। গত মাসে কাবুলে সিরিজ বোমা হামলা চালায় তালেবান, যাতে একজন সাংবাদিকসহ অনেক লোক মারা যায়।

তালেবানরা আফগানিস্তানের পশ্চিমাসমর্থনের সরকারের বিরোধিতা করে এবং সরকারের বিরুদ্ধে তারা হামলা-হাঙ্গামা অব্যাহত রেখেছে। এতে করে গত বছর নেওয়া সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনা বার বার ব্যাহত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..