× Banner
সর্বশেষ
জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক

পরিবেশমন্ত্রীর উদ্যোগে মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বড়লেখায় নগদ অর্থ প্রদান

Dutta
হালনাগাদ: রবিবার, ১১ জুলাই, ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এর ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে ।

আজ রবিবার (১১ জুলাই) সকালে পরিবেশমন্ত্রীর পক্ষে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিকের কাছে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত-সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

এছাড়াও, পরিবেশমন্ত্রী বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন “টিম ফর কোভিড ডেথ” কে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। টিম লিডার পরিবেশমন্ত্রীর নগদ আর্থিক অনুদান তাদের কজের আরো উ‌ৎসাহ যোগাবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..