× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

উদ্বেগ ১০ হাজার শরণার্থী শিশু উধাওয়ের ঘটনায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে শরণার্থী এবং অভিবাসী ১০ হাজার শিশু উধাও হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার ও শরণার্থীবিষয়ক সংস্থাগুলো। উধাও শিশুদের খুঁজে বের করার চাপ বাড়ছে।

আশঙ্কা করা হচ্ছে, এসব শিশু পাচারচক্রের খপ্পরে পড়েছে, যাদের অবৈধ যৌনকাজে এবং দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ২৪ থেকে ১৮ মাসের মধ্যে এসব শিশু উধাও হয়।

ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থা ইউরোপোল রোববার এ তথ্য জানিয়েছে বলে আলজাজিরা অনলাইনের সোমবারের এক খবরে উল্লেখ করা হয়েছে।

ইউরোপোলের বরাত দিয়ে শরণার্থী ও অভিবাসী শিশুদের উধাও হওয়ার সংখ্যা যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য অবজারভার-এ ছাপা হয়। আলজাজিরা এই সংখ্যার বিষয়ে ইউরোপোলে যোগাযোগ করে এবং ইউরোপোলের প্রেস অফিস এর সত্যতা নিশ্চিত করে।

ইউরোপোলের চিফ অব স্টাফ ব্রিয়ান ডোনাল্ড জানিয়েছেন, ইউরোপে পৌঁছানোর পর দেশগুলোর কর্তৃপক্ষ শরণার্থী ও অভিবাসী শিশুদের নিবন্ধন করিয়েছে। সেই নিবন্ধন তালিকা অনুযায়ী বর্তমানে ১০ হাজার শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না।

ব্রিয়ান ডোনাল্ড বলেন, এটি বলা অযৌক্তিক নয় যে, আমরা এই ১০ হাজারের বেশি নিখোঁজ শিশুর খোঁজ করছি। তিনি আরো জানান, শুধু ইতালিতে উধাও হয়েছে ৫ হাজারের বেশি শিশু।

‘এদের সবাই যে অপরাধীদের হাতে নিপীড়িত হচ্ছে, তা নয়। অনেকে তাদের পরিবারের কাছে চলে যেতে পারে। কিন্তু আমরা জানি না, তারা আসলে কোথায়, তারা কী করছে অথবা কার সঙ্গে আছে’- বলেন ব্রিয়ান ডোনাল্ড।

ডোনাল্ড জানান, ইউরোপে শরণার্থীদের যে ঢল নামে, তা অবৈধভাবে ব্যবহারের জন্য ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ‘অপরাধীচক্র গড়ে ওঠে’।

অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পাচারচক্র লোকজনকে ইউরোপে আনছে এবং যেসব মানবপাচারকারী চক্র অভিবাসীদের যৌনতায় এবং দাস হিসেবে কাজে লাগাচ্ছে- এই দুই চক্রের মধ্যে যোগসাজশ আছে। এমন প্রমাণ পেয়েছে ইউরোপোল।

ডোনাল্ড বলেছেন, জার্মানি ও হাঙ্গেরিতে অসংখ্য লোককে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। এ থেকে বলা হয়ে থাকে, শরণার্থী সংকটের সঙ্গে অপরাধমূলক কাজের হাত রয়েছে।

গত বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছায় ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাসী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সহিংসতা বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধ ও আইএসের সহিংসতায় কারণে আশ্রয়ের সন্ধানে ইউরোপে পাড়ি দিয়েছে অনেকে।

ডোনাল্ড দ্য অবজারভারকে জানান, তাদের মধ্যে কারো নিবন্ধন হয়েছে কি হয়নি, বিষয়টি সেখানে নয়। আমরা বলছি ২ লাখ ৭০ হাজার শিশুর কথা, যারা ইউরোপে এসেছে। এসব শিশুর সবাই যে অভিভাবক বা সঙ্গহীনভাবে এসেছে, তা নয়। তবে এদের একটি বড় অংশের সঙ্গে কোনো অভিভাবক ছিল বা সঙ্গী ছিল না। এই সংখ্যা ১০ হাজারের বেশি।

সেভ দ্য সিলড্রেনসহ অন্যান্য মানবাধিকার সংস্থা মনে করে, যেসব শিশু অভিভাবক বা পরিবারের বড়দের ছাড়া ইউরোপে পাড়ি দিয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ছিল এবং আছে। এ ছাড়া অনেক শিশু তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হতে পারে- এই আশঙ্কায় লুকিয়ে বেড়ায়। এসময় তারা পাচারকারী চক্রের খপ্পরে পড়ে যেতে পারে।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..