× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

কালকিনিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

মাদারীপুর প্রতিনিধি ঃমাদারীপুরেরর কালকিনি উপজেলার ডাসারে স্বামীর নির্যাতনে স্ত্রী মৃত্যুর অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (০৭ জুন) রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রামের বাবুল আকন তার স্ত্রী হাজেরা বেগমকে (৪৫) শারিরীক নির্যাতন করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হাজেরা বেগম মারা যায়।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাটি স্থানীয় প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে নিহতের পরিবার।
কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাসানুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কি। পুলিশ সেই মোতাবেক আইনগত ব্যবস্থ গ্রহন করবে।


এ ক্যটাগরির আরো খবর..