× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

রাজধানীর হাজারীবাগে ৮ বছরের শিশুকে মাদ্রাসা শিক্ষকের ধর্ষণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
তারাগঞ্জে শিশু ধর্ষণ

রাজধানীর হাজারীবাগে মাদ্রাসায় আট বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষক যুবায়ের হোসেনের (২২) বিরুদ্ধে।
সোমবার (২১ জুন) সন্ধ্যায় হাজারীবাগ ঝাউচর এলাকার ওই মাদ্রাসায় পড়তে যায় শিশুটি। রাত ১১টার দিকে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।
শিশুটির পরিবার অভিযোগ করে বলেন, ঝাউচর এলাকার একটি বস্তিতে থাকে শিশুটি পরিবার। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে সে। করোনাকালীন মাদ্রাসা বন্ধ থাকলেও সন্ধ্যায় মাদ্রাসার শিক্ষকরা তাদের পড়াতেন। সোমবার সন্ধ্যায় শিশুটি আরও কয়েকজন শিশু মিলে মাদ্রাসায় পড়তে যায়। সেখান থেকে রাতে শিশুটি বাসায় ফিরে। তখন কাউকে কিছু না জানালেও রাত সাড়ে ১১টার দিকে শরীরে ব্যথা অনুভব করছে বলে জানায়। তখন তার মা শিশুটির শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখতে পায়। পরে শিশুটির মুখ থেকে ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তিনি।
এরপর হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। আর শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যার পর স্থানীয় মাদ্রাসায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..