× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

রংপুরে জুয়ার আসরে জাতীয় পতাকা

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে জুয়ার আসরে জাতীয় পতাকার প্রতীক ব্যবহার করছে জুয়াড়িরা। এতে করে ৩০ লাখ শহীদ ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ গ্রহন করেনি।

সরেজমিন গিয়ে দেখা গেছে, জেলার মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের জালালগঞ্জ বাজরের পার্শ্বে দীর্ঘ দিন থেকে চলে আসছে ছয় গুটির ডাব্বু জুয়া। এতে করে প্রতিদিন লাখ লাখ টাকা হেরে নিঃস্ব হচ্ছে অনেকে।

তবে আশচর্যের বিষয় জুয়ার মাঠে যে কাগজটি ব্যবহার করা হচ্ছে সেটির একটি ঘরে লাল-সবুজ যুক্ত ৩০ লাখ শহীদের রক্তে রাঙ্গানো জাতীয় পতাকা। এর ফলে যেমনি অবমাননা করা হচ্ছে বীর শহীদদের, তেমনি অস্বীকার করা হচ্ছে মহান মুক্তিযুদ্ধকে।

কিন্তু বিষয়টি পুলিশ-প্রশাসনকে অবগত করেও কোন পদক্ষেপ গ্রহন করেনি। এদিকে, লোভে পড়ে জুয়ায় আসক্ত হচ্ছেন স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রসহ যুব সমাজ। এমন পরিস্থিতিতে অবিভাবকদের মাঝে চরম হতাঁশা দেখা দিয়েছে। সেই সাথে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মাঝে।

স্থানীয় এক অবিভাবক মনছুর আলী জানান, প্রতিরাতে এখানে লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। ঘটনাটি পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু কোন লাভ হয়নি। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান,

‘ সেখানে জুয়া আসে কিনা আমার জানা নাই। তবে যদি থাকে তাহলে আপনি আসেন। আর আপনাকে সাথে নিয়ে সেখানে অভিযান চালাবো’। এদিকে, জুয়ার মাঠে জাতীয় পতাকা অবমাননা করার বিষয়ে মিঠাপুকুরের ইউএনও মোহাম্মদ সালেহ্ উদ্দিন জানান, যারা মহান মুক্তিযুদ্ধকে অবমাননা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আর বিষয়টি থানার ওসিকে নির্দেশ দিয়েছি তারা দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..