× Banner

ঠাকুরগাঁও মহিলা কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠান

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজে’র বাষিক সাহিত্য-সংস্কৃতি ক্রীড়া প্রতিযোগী ২০১৬ উদ্যাপিত হয়। রবিবার বিকেলে মহিলা কলেজে’র ক্যাম্পাসে একশত জন ছাত্রী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের ১আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি।

ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর চৌধুরী লায়লা আরজুমান্দ বানু সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

এর আগে এমপি নব-নির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন উপস্থিত ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকারের ডিজিটাল যুগে মেয়েরা অনেক এগিয়ে গেছে,তোমরা উচ্চ শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে অনেক অর্থ উপার্জন করে বাবা মাকে সহযোগিতা করবে।

তোমরা মেয়েরা আদর্শগত ভাবে সু প্রতিষ্ঠিত হও সেই দোয়া ও আর্শিবাদ করি। পরে প্রফেসর লায়লা আরজুমান্দ বানু অনুষ্ঠান সমাপনী বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠান কর্মসুচি সমাপনী করেন।


এ ক্যটাগরির আরো খবর..