× Banner
সর্বশেষ
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

সবাইকে সাধ্যমতো বৃক্ষরোপণ করতে হবে -প্রধানমন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৫ জুন, ২০২১

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ রক্ষায় আরও বনায়ন ও সবুজায়ন প্রয়োজনে। সবাইকে সাধ্যমতো বৃক্ষরোপণ করতে হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (০৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।

সকালে গণভবনে গাছের চারা রোপণ করে দেশব্যাপী জাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময়, সীমিত সংখ্যক কর্মকর্তাদের নিয়ে নিজ হাতে গাছের চারা রোপণ করেন তিনি।

পরে, দেশবাসীর উদ্দেশে তিনি বৃক্ষরোপণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর ক্ষতির প্রভাব থেকে দেশ রক্ষায় বৃক্ষরোপণ ও যত্নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। পরিবেশই আমাদের রক্ষা করতে হবে- এ দেশ আমাদের। জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং যত্ন করবেন। শুধু লাগালে চলবে না গাছটা যেন টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল বা কাঠ বা ওষুধ দেবে নানাভাবে সবাই উপকৃত হবে।


এ ক্যটাগরির আরো খবর..