× Banner
সর্বশেষ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

জাতীয় চা দিবস আজ: আজকের দিনে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৪ জুন, ২০২১
জাতীয় চা দিবস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চা শিল্পে তার অসামান্য অবদান ও চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ ৪ জুনকে স্মরণীয় করে রাখা সেই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকাকে বিবেচনায় নিয়ে ‘জাতীয় চা দিবস’ উদযাপন করা হবে।

১৯৫৭ সালের ৪ জুন বঙ্গবন্ধু চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে মোতাবেক ৪ জুন ‘১ম জাতীয় চা দিবস-২০২১’ উদযাপন করা হবে। গত ২০ জুলাই ২০২০ তারিখ মন্ত্রিসভার বৈঠকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২ জুন) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে ‘১ম জাতীয় চা দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিপু মুনশি অংশ নিয়ে এ কথা জানান।

আজ সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের উদ্বোধন করা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে দিনব্যাপী চা প্রদর্শন করা হবে। চা প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান চা প্রদর্শন করবে। এছাড়াও বঙ্গবন্ধু প্যভেলিয়ন ও শ্রীমঙ্গল টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শন করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একসময় চা বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য ছিল। দেশে চায়ের উৎপাদন অনেক বেড়েছে, একই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। ফলে চা তেমন রপ্তানি করা সম্ভব হচ্ছে না। একসময় চা খেতে মানুষকে উদ্বুদ্ধ করা হলেও আজ গ্রামের মানুষও চা পান করতে অভ্যস্ত। ফলে চায়ের ব্যবহার বহুগুণ বেড়েছে। ১৯৭০ সালে যেখানে চায়ের উৎপাদন ছিল মাত্র ৩১ দশমিক ৩৮ মিলিয়ন কেজি, সেখানে ২০১৯ সালে দেশে রেকর্ড পরিমাণ ৯৬ দশমিক ০৭ মিলিয়ন কেজি এবং ২০২০ সালে ৮৬ দশমিক ৩৯ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। ২০২০ সালে ১৯টি দেশে ২ দশমিক ১৯ মিলিয়ন কেজি চা রপ্তানি করে প্রায় ৩৫ কোটি টাকা আয় করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৯৯৬ সাল থেকে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড়ে সমতল ভূমিতে চা উৎপাদন শুরু হয়। দিন দিন সেখানে চায়ের উৎপাদন বাড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..