× Banner
সর্বশেষ
এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার  ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ৩৭৮১৪ পরিবারকে – প্রধানমন্ত্রী

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলা অন্তর্ভূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে মাগুরাবাসী

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না : প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলাকে অন্তর্ভূক্তির অপচেষ্টার প্রতিবাদে ফুসে উঠেছে মাগুরাবাসি।
রবিবার সকালে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, গৃহিনী সর্বস্তরের জনগণ ব্যানার, প্লোকার্ড হাতে শহরের মোখলেছুর রহমান সড়ক জুড়ে মানববন্ধনে অংশ নেয়।

পরে শহরে বিক্ষোভ মিছিল করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলী, প্রফেসর মোল্লা আবু সাইদ, প্রফেসর সুর্যকান্ত বিশ্বাস, বণিক সমিতির সভাপতি মুন্সী হুমায়ুন কবীর রাজা, প্রবীণ শিক্ষক চিত্তরঞ্জন শিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতা হারুন অর রশীদ, দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম উদদৌলা, যশোর বিভাগ আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, সাংবাদিক অলোক বোস, রানা আমির ওসমান প্রমুখ।
বক্তারা বৃহত্তর যশোরের সংস্কৃতি রক্ষার স্বার্থে অবিলম্বে মাগুরা জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানি ঢাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়া হয়। একই সাথে তারা যশোরকে বিভাগ হিসেবে ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান।

 


এ ক্যটাগরির আরো খবর..