× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

নির্যাতনের চেষ্টাকালে পুরুষাঙ্গ কেটে পুলিশকে জানালো বাংলাদেশি নারী

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

যৌন নির্যাতন ঠেকাতে স্পেনে আক্রমণকারীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি নারী।

মঙ্গলবার(১ জুন) যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট এবং ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, সোমবার(৩১ মে) বার্সেলোনার কাছাকাছি সন্ত আন্দ্রু দ্য লে বার্সা এলাকার একটি বারে ‘বস’ ধর্ষণের চেষ্টা করলে ছুরি দিয়ে তার বিশেষ অঙ্গ কেটে দেন ৩০ বছর বয়স্ক ওই নারী। এরপর তিনি নিজেই পুলিশে খবর দেন এবং ঘটনার বর্ণনা করেন।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে পানশালার মধ্যেই তরুণীর উপর চড়াও হয় ওই ব্যক্তি। আত্মরক্ষায় একটি ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি বা পাকিস্তানি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে এমন ঘটনায় ওই নারীকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। তার অভিযোগ সত্য কি না তা তদন্ত করছেন গোয়েন্দারা।

নিউইয়র্ক পোস্ট জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা ব্যক্তি কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি অথবা পাকিস্তানি। সুস্থ হলে ওই ব্যক্তিকেও আটক করা হবে বলে জানিয়েছে স্পেনের পুলিশ।

 


এ ক্যটাগরির আরো খবর..