× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

গৌরনদীতে গৃহবধুকে নির্মম নির্যাতন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করল পুলিশ

Dutta
হালনাগাদ: রবিবার, ৩০ মে, ২০২১

গৌরনদী প্রতিনিধি ঃ বরিশালের গৌরনদী উপজেলার শাহজিড়া গ্রামে যৌতুকের দাবীতে এক গৃহবধুকে নির্মম নির্যাতন করেছে পাষন্ড স্বামী সফিক সরদার। নির্যাতন করে গৃহবধুকে চিকিৎসা না দিয়ে ঘরে আটক করে রাখলে মূমুর্ষ অবস্থায় গৃহবধু পুর্নিমা আক্তার মিমকে পুলিশ উদ্ধার করে,পাষন্ড সফিক সরদারকে গ্রেফতার করেছে।
রবিবার বেলা ৪টায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, অবস্থার অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধুর বাবা মনিরুজ্জামান কাঞ্চন বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দয়ের করেছেন।
গৃহবধুর মা রুমা বেগম জানান,যৌতুকের অনেক টাকা দিয়েছি ৪/৫দিন আগে আবার ১ লাখ টাকা দাবী করলে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমার মেয়েকে নির্মম নির্যাতন করে। আমার মেয়েটার এখনও জ্ঞান ফেরেনি, মেয়েটাকে হত্যা করার জন্য ব্লেড দিয়ে গলায় পোঁচ দিলে গলা সরিয়ে নিলে মাথায় অনেক ক্ষত হয়।
গৌরনদী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন,পুলিশ ওই গৃহবধুকে উদ্ধার করেছেন এবং পাষন্ড সফিককে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..