× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজে ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উন্মোচন

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজে বহুল প্রতিক্ষার পর জেলার শ্রেষ্ঠ ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁর বাস্তবায়নে ২৬ মে বিকেল সাড়ে ৫ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ২ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দে ৪ তলা আইসিটি ভবনের ভিত্তি ফলক উ¤েœাচন করেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে ধামইরহাট উপজেলা আওয়ামীলীগ এবং জগদল আদিবাসী স্কুল ও কলেজের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ শহীদুজ্জামান সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ইউনিয়ন আ’লীগ সভাপতি তনছের আলী, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান, প্রভাষক আব্দুল্লাহ আল কাফি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..