× Banner
সর্বশেষ
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

ঘূর্ণিঝড় ইয়াসে পুরোপুরি ঝুঁকিমুক্ত বাংলাদেশ

Dutta
হালনাগাদ: বুধবার, ২৬ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/weather-2.jpg

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে। তবে বাংলাদেশ পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৬ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতে আঘাত হানায় ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত ও প্রভাব থেকে বাংলাদেশ এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত। ফলে ঝড়ে বাংলাদেশে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

বুলেটিনে আরও বলা হয়, ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় এলাকার জেলাগুলোতে পানি বৃদ্ধি আরও দু’একদিন অব্যাহত থাকবে। এছাড়া ইয়াসের প্রভাবে দেশে আরও ২৪ ঘণ্টা বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ভারতের ওডিশা রাজ্যের বালেশ্বর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় বুধবার সকালের দিকে এ তথ্য জানিয়েছে। সেখানে প্রবল হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ইয়াসের আঘাতে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..