× Banner
সর্বশেষ
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট হবে

Dutta
হালনাগাদ: সোমবার, ২৪ মে, ২০২১

করোনা মহামারির মোকাবিলায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখতে ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ হাসপাতালকে ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসময় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে সভায় জানানো হয়।
সভায় হাসপাতালের সরকারি এ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭টি এ্যাম্বুলেন্স রয়েছে। বেসরকারি এ্যাম্বুলেন্সের তুলনায় এ হাসপাতালের এ্যাম্বুলেন্সের খরচ অনেক কম। স্বল্পমুল্যের সরকারি এ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগের বিষয়টি সাধারণ মানুষ জানেনা । এছাড়া হাসপাতাল চত্বরে একইসাথে ৫টির বেশি বেসরকারি এ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন আছে।
এসময় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী ও এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিনা মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ।


এ ক্যটাগরির আরো খবর..