× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

বাজার দর কমে যাওয়ায় হতাশ মেহেরপুরের পাট চাষিরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ বাজার দর কমে যাওয়ায় মেহেরপুরের পাট চাষিরা চরম হতাশায় ভুগছে। লাভের বদলে লোকসান গুণতে হচ্ছে তাদের। এদিকে পাট বপনের সময় থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাটের ফলন কমেছে। পাট পচানোর আধুনিক রিবন রেটিং পদ্ধতি উপযুক্ত হলেও কার্যকরী উদ্যোগের অভাবে তা আলোর মুখ দেখছে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২৩ হাজার ৭’শ ৪৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রর চেয়ে ৭’শ ১৫ হেক্টর জমিতে এ বছর পাটের চাষ বেশি হয়েছে। গত বছর পাটের উৎপাদন হয়েছিল ৩ লক্ষ ৩৫ হাজার ২’শ ৩২ বেল। সেচ, সার সহ অন্যান্য খরচ দিয়ে বিঘা প্রতি পাট কেটে জমি থেকে তুলে ঘরে নিয়ে আনতে পাট চাষে কৃষকের খরচ হয়েছে দশ থেকে বার হাজার টাকা।

গত বছর পানির অভাবে চাষিরা পাট জাগ দিতে সমস্যায় পড়লেও এ বছর পর্যাপ্ত পানি থাকায় চাষিরা পাট জাগ দিতে সমস্যায় পড়েন নি।  তবে পাটের বাজার দর নিচে নেমে যাওয়ায় লোকসান গুণতে গিয়ে চাষিদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছাড়াতে একদিকে যেমন লেবার খরচ বেশি হচ্ছে অপর দিকে প্রশিক্ষণেরও অভাব রয়েছে। তাই রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে আগ্রহী হচ্ছে না চাষিরা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, পাট জাগ দেওয়ার সময় চাষিরা পাটের উপরে কাদা-মাটি দেয় এতে পাটের রং এবং গুণগত মান নষ্ট হয়। পাট জাগ দিতে কাদা-মাটির প্রয়োজন হলে বস্তায় করে চাপা দেওয়ার পরামর্শ দেন তিনি। এতে পাটের গুণগত মান ভালো হবে এবং চাষিরা বাজার দর ভালো পাবে।


এ ক্যটাগরির আরো খবর..