× Banner
সর্বশেষ
আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী

আমার ছেলের রেস্তোরাঁয় সিসা সেবনের ব্যবস্থা মোটেও বেআইনি নয় -ওমর সানি

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/mountain-lauge.jpg

মন্টানা লাউঞ্জ নামে রাজধানীর গুলশান-২ এলাকার সিসা সেবন নিয়ে মোটেও অনুতপ্ত নয় ওমর সানি। অই রেস্তোরাঁর মালিক তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।

মঙ্গলবার দিবাগত রাতে এক অনলাইন ওমর সানি বলেন, মন্টানা লাউঞ্জ আসলে একটি খাবারের রেস্তোরাঁ। এর মালিক আমার ছেলে এবং তার দুই বন্ধু। খাবারের পাশাপাশি এখানে সিসা সেবনের ব্যবস্থা ছিল। এখানে কোনো বেআইনি  বা অবৈধ কিছু ঘটছিল না। আমরা দেশের আইন অনুযায়ী চলেছি।

মঙ্গলবার সন্ধ্যায় মন্টানা সিসা লাউঞ্জে অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এছাড়া অভিযানে সিসা ও সিসা সেবনের বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা সেবন নিষিদ্ধ জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানা ওসি আবুল হাসান। তিনি বলেন এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনে সিসা সেবন নিষিদ্ধ থাকলে রেস্তোরাঁয় এর ব্যবস্থা রাখা ছিল কেন প্রশ্নে অভিনেতা ওমর সানি পাল্টা প্রশ্ন ছুড়েন, সিগারেট অবৈধ না হলে সিসা কেন অবৈধ?

তিনি বলেন, গুলশান বনানীতে প্রায় ৪০টির মতো সিসা লাউঞ্জ আছে। সরকার যদি সব সিসা লাউঞ্জ বন্ধ করে দেয় তাহলে আমাদের আপত্তি নেই। আমাদের রেস্তোরাঁয় শুধু খাবারের ব্যবস্থাই থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..