× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

‍‍প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মরহুম মারুফ হাসানের পরিবারের অনুকূলে ২৫ লক্ষ টাকার সঞ্চয় পত্র হস্তান্তর

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ মে, ২০২১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মরহুম আবুল খায়ের মোঃ মারুফ হাসানের পরিবারের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান হিসেবে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়েছে ।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুফ হাসানের স্ত্রী ফাতেমা নাহারীন নীরার কাছে সঞ্চয় পত্র হস্তান্তর করেন । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এসময় উপস্থিত ছিলেন ।

মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার নিদর্শন হিসেবে মারুফ হাসানের কন্যাদের লেখাপড়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য মরহুমের স্ত্রীর অনুকূলে ২০ লক্ষ টাকার পরিবার সঞ্চয় পত্র এবং মরহুমের ‘মা’ মাহফুজা আক্তার বানুর অনুকূলে ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়। শাশুড়ির পক্ষে মরহুমের স্ত্রী  ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা মরহুম আবুল খায়ের মোঃ মারুফ হাসান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল ঢাকায় সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল ভোর ছয়টায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরহুম মারুফ হাসান প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার দায়িত্ব পালন করেছেন ।


এ ক্যটাগরির আরো খবর..