× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

আবারও মার্কিন রণতরি দক্ষিণ চীন সাগরে

admin
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার ফের মার্কিন রণতরি যাতায়াত করেছে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি দ্বীপের কাছ দিয়ে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। তবে পেন্টাগন বলছে, ওই এলাকায় প্রবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টাকে চ্যালেঞ্জ জানাতেই এই অবস্থান।

প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে চীন এবং আরো কয়েকটি দেশের মধ্যে বিরোধ রয়েছে ।

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, মার্কিন রণতরি ইউএসএস কারতিস উইলবার শনিবার প্যারাসেল আইল্যান্ডের ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে যাতায়াত করেছে। সে সময় ওই এলাকায় কোনো চীনা জাহাজ ছিল না।

তিনি বলেন, চীন, তাইওয়ান ও ভিয়েতনাম- এই তিন দাবিদারের পক্ষ থেকে নৌ-যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং স্বাধীনতা খর্ব করার চেষ্টাকে চ্যালেঞ্জ করতেই এমন পদক্ষেপ।

গত বছর অক্টোবরে মার্কিন ডেস্ট্রয়ার লেসেন চীনের কৃত্রিম দ্বীপের খুব কাছ দিয়ে যাতায়াত করেছিল। এ ঘটনায় তখন বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল।

এদিকে, এই দ্বীপের মালিকানার দাবিদার চীন এ ঘটনায় আমেরিকার বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগ তুলেছে।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আমেরিকা এ বিষয়ে পূর্ব অনুমতি না নিয়ে চীনের জলসীমায় প্রবেশ করে আইন ভেঙেছে।


এ ক্যটাগরির আরো খবর..