× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

মাদক, টোপ এবং চুরি নির্মূল করার লক্ষে আড়পাড়া ইউনিয়নে আইন শৃংখলা মিটিং

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গড়াই নদীর কুল এলাকার গ্রাম থেকে মাদক, টোপ এবং চুরি নির্মূল করার লক্ষে ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যার সভাপতিত্বে এবং আড়পাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঐতিহাসিক গড়াই নদীর ধারে বটতলায় বুধবার বিকালে এক আইনশৃংখলা মিটিং এর আয়োজন করা হয়।

পশ্চিম আড়পাড়া গড়াই নদীর কুল এলাকার গ্রাম থেকে মাদক, টোপ এবং চুরি নির্মূল করার লক্ষে এলাকা বাসীর পক্ষ থেকে তাদের গ্রামের পরিস্থিতি সম্পর্কে খোলামেলা আলোচনা করেন মোঃ রাজ্জাক, মোছাঃ সাবিনা বেগম, মোঃ আবু হাসান শেখ, মোঃ লাভলু ফকির, মোছাঃ অঞ্জনা বেগম, মোঃ নজরুল ইসলাম, মোঃ বাচ্চু শেখ, মোঃ কামাল হোসেন। এদের আলোচনা শুনে প্রতিরোধে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মধুখালী থানার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, বিশিষ্ঠ সমাজ সেবক মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু), বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মিরাজুল ইসলাম (মিল্টন)। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন বি.এন.পি. সভাপতি মোঃ এহিয়া হোসাইন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাপ্পি শিকদার আড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউ.পি.সদস্য মোঃ লিয়াকত আলী বিশ^াস, মোঃ ওবায়দুর রহমান, রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা (সোনা), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি শ্রমিক সংগঠনের সভাপতি কারী মোঃ ইসরাঈল হোসেন, মোঃ দবির হোসেন খাঁন, আড়পাড়া ইউনিয়ন যুবলীগের রেজা শিকদার, আড়পাড়া ইউনিয়নের মোঃ বাবুল খাঁন, মোঃ ছাত্তার হোসেন সহ অত্র এলাকার জনগন এবং আড়পাড়া ইউনিয়নের গ্রামপুলিশ ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সবার আলোচনা শুনে প্রধান অতিথি মধুখালী থানার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সবার উদ্দেশ্য বলেন আপনারা সবাই আমাকে সাহায্যে করলে আপনাদের এলাকা থেকে আমি সকল প্রকার অপকর্ম উৎখাত করবোই এবং আপনাদের এলাকায় নেশা সেবনকারী, মাদকবিক্রেতা এবং টোপবাজ, চুরি ও চোরদের কোন স্খান হবে না। আমি আপনাদের এলাকা সহ বাংলাদেশকে একটি মাদক. টোপ. চুরি মুক্ত ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলবো সবার প্রতি এই আহ্বান রেখে আইন শৃংখলা মিটিং শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..