× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী সুবিধায়  নির্দেশনা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Guidance-on-passenger-facilities-at-Benapole-Immigration.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ চিকিৎসা শেষে ভারত ফেরত অসহায় হয়ে যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি। জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থাসহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশনে দালাল শ্রেনীর বহিরাগতদের প্রবেশ রোধেও জারী করা হয়েছে সতর্কতা ।
শনিবার সকালে বেনাপোল বন্দরের প্যাছেঞ্জার টার্মিনাল ও ইমিগ্রেশন ভবনে সাটানো যাত্রী সুবিধার এমন নুটিশ চোখে পড়ে।
ভারত ফেরত যাত্রী রহিম জানান,  যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রোধে প্রশাসনের পক্ষ্য থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছ তাকে অনেকটা তারা উপকৃত হবেন। চলমান ক্রান্তিকাল সময়ে এ নির্দেশনা বহাল রাখার আহবান জানান যাত্রীরা।
শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মীর আলীফ রেজা জানান, ভারত ফেরত যাত্রীরা যাতে কোন ভাবে দালাল শ্রেনীর মানুষের দ্বারা হয়রানির শিকার না হয় এ জন্য ইমিগ্রেশন ও বন্দরের প্যাছেঞ্জার টার্মিনালের একাধিক জাইগায় বিভিন্ন সতর্ক বার্তা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে। এছাড়া জটিল রোগে আক্রান্ত মুমূর্হ  যাত্রীদের সাথে থাকা কাগজ পত্র পরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের হোটেল ও যানবাহন ভাড়া সাশ্রয়ে সংশিষ্টদের সাথে সমন্বয় করা হয়েছে। কিলোমিটার প্রতি নন এসি যানবাহন ভাড়া ১২.৫০ টাকা ও এসিতে ১৭.৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহবান জানানো  হয়েছে হোটে মালিকদের।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, নিষেধাজ্ঞার গত ১২ দিনে ভারত থেকে ফিরেছে ২৪৭৫ জন।  ফেরত আসা যাত্রীদের মধ্যে ১৩ জন ছিল করোনা পজেটিভ ।  আক্রান্ত যাত্রীদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে ও সাধারণ যাত্রীদের যশোর,খুলনা সাতক্ষীরা বিভিন্ন আবাসিক হোটেল এবং জটিল রোগে আক্রান্তদের ১৪ দিন হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইন খরচ গত বছর সরকার বহন করলেও এবার যাত্রীদের নিজেদের ব্যয় করতে হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, ভারতের করোনার নতুন ধরণ ভেরিয়ান্ট রোধে বাংলাদেশ সরকার গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের ভ্রমণ সীমান্ত পথে ভারত-বাংলাদেশের মধ্যে নিষেধাজ্ঞা জারী করেছে। এর মধ্যে নতুন করে কোন পাসপোটধার্রী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেনি। তবে নিষেধাজ্ঞার আগে যারা ভারত ও বাংলাদেশের মধ্যে আটকা পড়েছিল তারা ভারতে বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন।।


এ ক্যটাগরির আরো খবর..