× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

রাণীশংকৈলে নক-আউট পর্যায়ের ক্রিকেট উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ॥ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে শনিবর নেকমরদ বঙ্গবন্ধু (এলসিডি) টিভি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’র নক-আউট পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

একই সাথে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উক্ত কলেজ শাখার ছাত্রলীগ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নেকমরদ বঙ্গবন্ধু কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এ,আর,এম মোস্তাফিজুর রহমান (রিয়াল)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম (সুজন)। গেষ্ট অব অনার ছিলেন মোঃ আলমগীর সরকার রাণীশংকৈল পৌর মেয়র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, নেকমরদ আ’লীগ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, বণিক সমিতি সভাপতি আঃ সালাম, মোঃ ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক। নেকমরদ ক্রিকেট এ্যাসোসিয়েশনের আয়োজনে স্বাধীনতা ৭১ বনাম চন্দন চহট থ্রি স্টার ক্লাব অংশ গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..