× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

খুলনা বিভাগে করোনাকালীন সরকারি ত্রাণ বিতরণ অব্যাহত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Khulna-relief-distribution-continues.jpg

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর  ও যশোর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে আজ (শুক্রবার) নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে চা বিক্রেতা, ভ্যান চালক, দিনমজুর, অসহায় দুস্থ পুরুষ ও নারীসহ মোট দুইশত ৬০ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে মাথাপিছু ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং এক সেমাই প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে একশত ৫০ জন কর্মহীন শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল ও তেল, সাবান ও মাস্ক। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ২৭ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে ৪৪ টি পরিবারের মাঝে সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ছয় হাজার দুইশত ৩০ জন উপকারভোগীর মাঝে চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ১৪ হাজার পাঁচশত পরিবারের মাঝে ৭২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ২০ হাজার পাঁচশত ২৩ উপকারভোগী পরিবারের মাঝে পাঁচ কোটি ৪২ লাখ ৩৫ হাজার তিনশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩৮টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৩৯ হাজার সাতশত ৫০টি পরিবারের মাঝে এক কোটি ৯৮ লাখ ৭৫ হাজার পাঁচশত টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ২০ হাজার ২০টি পরিবারের মাঝে নয় কোটি নয় লাখ নয় হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার চারশত ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ৩ হাজার পরিবারের মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় একহাজার ৫শত টি পরিবারের মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..