× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ঘুম থেকে উঠলে কি ক্লান্ত লাগে?

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অনেকে সকালবেলা উঠে ক্লান্তবোধ করেন। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে এর কারণ খোঁজা উচিত। ছোট এই বিষয়টি থেকে অনেক বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে।

তাই সমস্যাটি কেন হচ্ছে এর কারণ জানা জরুরি। জীবনধারা বিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে সকালে ক্লান্ত লাগার কিছু কারণ।

উদ্বেগ

ঘুম থেকে উঠে ক্লান্তবোধ করার একটি অন্যতম কারণ হলো উদ্বেগ অথবা দুশ্চিন্তা। এটি হরমোনের স্বাভাবিক অবস্থাকে প্রভাবিত করে। তাই ঘুমের আগে বই পড়ুন বা গান শুনুন। যাতে মনে অস্থিরতা দূর হয়ে যায়। চাপ কমাতে ঘুমের আগে ধ্যান করতে পারেন।

ভুলভাবে ঘুমানো

ভুলভাবে ঘুমালে শরীরে ব্যথা হয়। গভীর ঘুমে থাকার জন্য রাতে বিষয়টি হয়তো টের পাওয়া যায় না। কিন্তু সকালে ঘুম ভাঙার পর ক্লান্তিবোধ হয়।

ঠিক সময়ে ঘুমানো

আপনি যদি দেরি করে ঘুমাতে যান, তাহলে ভালোভাবে ঘুম হবে না। কম ঘুমানোর কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ক্লান্ত লাগবে। তাই প্রতি রাতে অন্তত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

নাক ডাকা

আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তবোধ করেন, তাহলে এর একটি বড় কারণ হতে পারে নাক ডাকা। নাক ডাকার সমস্যা হলে শ্বাস নিতে কষ্ট হয়, শরীরে অক্সিজেন চলাচলে ব্যাঘাত ঘটে। এতে ঘুম থেকে ওঠার পর শরীর ক্লান্ত লাগে।

ওজনাধিক্য

সকালবেলা ঘুম থেকে ওঠার পর ক্লান্তবোধ করার এটি একটি অন্যতম কারণ। ওজনাধিক্য হরমোনকে ভারসাম্যহীন করে। ঘাড়ের বাড়তি চর্বি নাক ডাকার সমস্যা তৈরি করে। এই সবগুলো বিষয়ই ঘুমের সমস্যা করে। আর এতে সকালে ঘুম থেকে ওঠার পরও ক্লান্তবোধ করেন আপনি।


এ ক্যটাগরির আরো খবর..