× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

টিকার চালান হাতে না আসায় নিবন্ধন কার্যক্রম বন্ধ

Dutta
হালনাগাদ: বুধবার, ৫ মে, ২০২১
মধ্যআয়ের দেশে প্রতি ১০ জনের ১ জন পাবে ভ্যাকসিন

টিকার চালান চুক্তিমতো আমাদের হাতে এসে পৌঁছায়নি। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেওয়া শেষ করতে চাই। আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে এ তথ্য জানান।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে। নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সেসময় আবার নিবন্ধন চালু করা হবে।

এর আগে গত ২৬ এপ্রিল করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী ৫ মে পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ লাখ ৬ হাজার ৭০৯ জন মানুষ। আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭৫৭ জন মানুষ। বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..