× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ  “যেখানেই বাল্য বিয়ে সেখানেই প্রতিরোধ” এই শ্লোগানে বাল্য বিয়ে মুক্ত মেহেরপুর জেলা ঘোষণার লক্ষ্যে গৃহীত কর্ম পরিকল্পনা বাস্তবায়নে মত বিনিময় সভা ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই মত বিনিময় সভা ও সংস্কৃতিক অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক পত্নী অ্যাড. লতিফা খানম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, এনডিসি মোহাম্মদ নূর-এ-আলম, সহকারি কমিশনার শুভ্রা দাস, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ ও মোমিনুল হক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও সহকারী অধ্যাপক সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল, নির্বাহী সদস্য নিশান সাবের, বারিকুল ইসলাম লিজন, মানিক হোসেন, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, শামীম জাহাঙ্গীর সেন্টু, আবুল হাসনাত দিপু প্রমুখ। এসময় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদস্য সহ সাংস্কৃতি-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম সাংস্কৃতিক কর্মীদের বলেন, নাটক, গান ও ইত্যাদির মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধে এলাকার জনগনকে সচেতন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..