× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

টস জিতে আগে ব্যাটিং নিল শ্রীলংকা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/criket.jpg

শ্রীলংকায় পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে করার সিদ্ধান্ত নিয়েছে। এই টেস্টে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে পেসার শরিফুল ইসলামের।

সিরিজের এটিই শেষ টেস্ট। একই মাঠে প্রথম টেস্টটি ড্র হয়েছে। সিরিজ জেতার লক্ষ্যে আজ মাঠে নেমেছে টাইগাররা।

এ বিষয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নে জবাবে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি, অনেক ভালো খেলতে হবে। শ্রীলংকা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি সেশন ধরে এগানোর ওপর। লক্ষ্য অবশ্যই বিদেশে সিরিজ জেতা।

প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ ওপেনার সাইফ খেলবেন এই টেস্টেও। তাকে একাদশে রাখার বিষয়ে ডমিঙ্গোর জবাব, সাইফকে আরও সুযোগ দিতে চাই। টেস্টে ওপেন করা কঠিন। অনেক ওপেনারেরই দলে নিজের জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। তাই আমি চাই ওকে সুযোগ দিতে। তাছাড়া শুরুতে ডান ও বাঁ-হাতি কম্বিনেশন ভালো হবে। সাইফ খেলবে।

একনজরে দুই দলের একাদশ

শ্রীলংকা:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, জয়বিক্রম, সুরাঙ্গা লাকমল ও বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন/শরিফুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..