× Banner
সর্বশেষ
কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা

মাদ্রাসার শিক্ষা সফরকারী দলের দু’ ছাত্র মুজিবনগরে বিএসএফ’র হাতে আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বগুড়ার শেরপুর উপজেলা থেকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে শিক্ষা সফরে গিয়ে বিপাকে পড়েন সফরকারী শাহানগর ইসলামিয়া মাদ্রাসার ৮৪ জন শিক্ষার্থী ও ৬ জন  শিক্ষক। গতকাল বৃহস্পতিবার শিক্ষা সফরকারী ২ জন ছাত্র মুজিবনগর সীমান্তে কাঁটাতারের বেড়ার ধারে ছবি তুলতে গেলে বিপাকে পড়েন ওই সফরকারী দল।

স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডার রুস্তম আলী ও শিক্ষা সফরকারী দলের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বুধবার দিনগত রাতে ঐতিহাসিক মুজিবনগর সফরের উদ্দেশ্যে রওনা দেন শিক্ষক-শিক্ষার্থীসহ ৯০ জনের ওই শিক্ষা সফরকারী দল। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মুজিবনগর পৌঁছান তারা।

সকালের নাস্তা শেষে বেলা ১০টার দিকে সফরকারী দলের সদস্য দুই ছাত্র শেরপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আবুল হাশেম (১৫) ও একই উপজেলার বেওড়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শাহ সুলতান (১৬) পার্শ্ববর্তী ভারত সীমান্তের ১০৫ নং মেইন পিলারের নিকট কাটাতারের বেড়ার ছবি তুলতে যায়। এসময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দু’জনকে আটক করে। খবর পেয়ে মুজিবনগর বিজিবি পতাকা বৈঠকের আমন্ত্রন জানান।

বেলা ১১ টার দিকে সীমান্তের ১০৫ নং পিলারের নিকট পতাকা বৈঠক বসে। এতে ভারতের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের এসি নরেন্দ্রসহ ৫ সদস্যের বিএসএফ দল এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর বিজিবি কোম্পানী ক্যাম্প কমান্ডার রুস্তম আলীসহ ৫ সদস্যের বিজিবি দল।

আধা ঘন্টা পতাকা বৈঠক শেষে বিএসএফ মাদ্রাসা ছাত্র আবুল হাশেম ও শাহ সুলতান  বিজিবি’র কাছে ফেরত দেয়। পরে বিজিবি তাদের দু’জনকে মুজিবনগর থানা পুলিশে দেয়। পুলিশ হেফাজতে ওই দু’ছাত্র মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি কামাল হোসেন জানান, বিএসএফ তাদের মারধর করায় তারা আতংকিত ছিলো। চিকিৎসা দিয়ে সুস্থ্য করে বিকেল সাড়ে ৫ টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..