× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

অভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়নায় যুবকের আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

ভোলার তজুমদ্দিন উপজেলায় টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।শনিবার উপজেলার আড়াইলিয়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের নাম আব্দুল খালেক (২৪)। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইলিয়া গ্রামের আবু কালামের ছেলে।

জানা গেছে, গত ৪-৫ মাস আগে থেকে আব্দুল খালেকের মূত্রথলিতে ব্যথা। তিনি বরিশাল গিয়ে চিকিৎসা করান।  সে সময় তিনটি পাথর ধরা পড়ে।
কিছু দিন হলো বরিশালের এক চিকিৎসক একটি পাথর বের করে পাইপ লাগিয়ে দেন এবং বাকি পাথর বের করার জন্য আবারও যেতে বলেন। কিন্তু টাকার অভাবে আব্দুল খালেক বরিশাল যেতে পারছিলেন না।

গত শুক্রবার থেকে তার ব্যথা বেড়ে যায়। এতে রাতে তিনি ঘুমাতে পারেন না। সারারাত ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকেন।

শনিবার দুপুরে বাড়ির সবাই অন্যের জমিতে ডাল ও মরিচ তুলতে গেলে এই সুযোগে তিনি স্ত্রীর ওড়না আড়ার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..