× Banner
সর্বশেষ
‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন বেনাপোল পৌর ভোটে ইমদাদুল হক ইমদাদের ব্যাপক গণসংযোগ আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী পর্নো ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কারাগারে ৪ ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০ প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু

সকালের শুরুতেই দেখে নিন আজকের রাশিফল

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horoscope.jpg

সকালের শুরুতেই আজকের রাশিফল থেকে জেনে নিন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার আজকের দিনের বিষয়ে। জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় জ্যোতিষীর দারস্থ হই। নিজের রাশি মিলিয়ে দেখে নিন আজকের রাশিফল।

মেষঃ মানসিক সমস্যাকে দূরে রেখে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠুন। অনেক দিনের সমস্যার সমাধান হবে আজকে। আগে থেকে ছুটির প্ল্যান করে রাখলেও, অফিসে কাজে আটকে পড়বেন। আজ এই রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবেই।

বৃষভঃ ভাল সময়ের থেকে খারাপ সময় আমাদের অনেক কিছু শেখায়। বেশি না খেয়ে নিজের শরীরের ওজনের দিকে খেয়াল রাখুন। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। সঠিক খাতে বিনিয়োগ করে বেশি অর্থ উপার্জন করুন।

মিথুনঃ ভালোবাসার মানুষের জন্য কিছু প্ল্যান করে থাকলেও, তা ভেস্তে যাবে। সাম্প্রতিক দিনের কোন ঘটনার কারণে আপনার মন ভেঙে যাবে। পুরনো দিনের জিনিস খুঁজে পেয়ে হতাশায় কাটাবেন। দিনের শুরুতে বেশি অর্থ ব্যয় হলেও, শেষের দিকে ভালো অর্থাগম হবে।

কর্কটঃ কিছুটা সময় বের করে কাছের মানুষের সঙ্গে কাটান। স্বাস্থ্যের বিষয়টা সবসময় ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অফিস থেকে ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন। অন্যকে ঋণ দেওয়ার বদলে অভাবী মানুষকে ঋণ দিন, মন ভালো থাকবে।

সিংহঃ বেশি মানুষের সান্নিধ্য আপনার পছন্দ নয়, একা থাকতেই ভালো লাগবে। নিজের শরীরের সিকে ভালো করে নজর দিন। দিনের শুরুটা খারাপ হয়ে, গোটা দিনটা খারাপ কাটবে। সন্দেহজনক কোন আর্থিক না করাই মঙ্গলের।

কন্যাঃ সন্ধ্যের সময় বন্ধুরা আপনার জন্য বিশেষ কিছু প্ল্যান করবে। বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে আজকে। কর্মক্ষেত্রে আজকের দিন ভালো হবে। অর্থের গুরুত্ব বুঝে ভবিষ্যতের প্রয়োজনে অর্থ সঞ্চয় করুন।

তুলাঃ ভেবে রাখা কাজ ফাঁকা সময়ে সমাপ্ত করুন। পূর্বে দেওয়া অর্থ ঋণ আজকের দিনে ফেরত পাবেন। কাছের মানুষের সঙ্গে রাত্রে ফোনে কথা বলতে পারেন। বাচ্চারা আপনার ইচ্ছেমত জীবন না কাটানোয় হতাশ হয়ে পড়বেন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে নিজের মনের অনুভূতি ভাগ করে নিন। সমস্যা সমাধানের জন্য উপায় খুঁজুন। সময়ের সঠিক ব্যবহার করার জন্য বাচ্চাদের উপদেশ দিতে পারেন। আর্থিক সমস্যা দূর হয়ে অনেক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন।

ধনুঃ কাছের মানুষদের উপর জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। আপনার শারীরিক উন্নতির স্বার্থে জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শন হবেন। অন্যদের উপদেশ শুনুন। অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে আজকের দিনে লাভবান হবেন।

মকরঃ প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আজকের দিন এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের সেরা দিন হবে। অজানা উৎস থেকে আয়ের ফলে আর্থিক উপার্জন বাড়বে।

কুম্ভঃ ভালোবাসার মানুষের সঙ্গে ঝগড়া হতে পারে। আপনার স্পষ্ট বক্তব্যের ফলে বন্ধু আঘাত পাবেন। ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করুন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়ে আর্থিক দিক থেকে লাভবান হবেন।

মীনঃ বন্ধু এবং আত্মীয়দের থেকে আজকের দিনে অনেক উপহার পাবেন। বাইরের কাজ করে ক্লান্ত হয়ে পড়বেন। সন্ধ্যেটা সুন্দর করতে সারাদিন ধরে মন দিয়ে কাজ করুন। সঞ্চিত অর্থ সঠিক কাজে লাগান।


এ ক্যটাগরির আরো খবর..