× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

রাজারহাটে কালবৈশাখী ফসলের ব্যাপক ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Rajorhat-kalboisashi.jpg

এ.এস.লিমন, রাজরাহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কালবৈশাখীর ঝড়ে উপজেলার সর্বত্রে রোপা- আমন ধান ক্ষেত, ভূট্রা, পাট ক্ষেত, আম-লিচু ও গাছপালা ভেঙ্গে উপড়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদর ছাড়া অন্যত্রে বিদ্যুত সংযোগ দেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, কালবৈশাখী ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। তবে এ পর্যন্ত উপজেলার কোথাও থেকে বড় ধরনের কোন দূর্ঘটনার সংবাদ পায়নি। ঝড়ে ফসলের ক্ষয়-ক্ষতির বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার শম্পা আকতারের সঙ্গে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..