× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

পীরগঞ্জের এখন ক্ষেতে সরিষা ফুলের সমারোহ

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

 

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সরিষা বিক্রির ন্যায্য মূল্য, সার কীটনাশকসহ কৃষি উপকরণের সহজ লভ্যতা ও আবহাওয়ার অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।
সম্প্রতি ভাকুড়া, জগথা, চন্ডিপুর ও বথপালিগাঁও গ্রাম গুলোর যতদূর চোখ যায় মাঠে শুধু হলুদ সরিষা ফুলের সমারোহ। মাঠের পর মাঠ হলুদ রঙ্গ পাল্টে দিয়েছে এ উপজেলার গ্রাম গুলোর প্রকৃতি চিত্র

। চন্ডিপুর গ্রামের তরিকুল ইসলাম বলেন, “এ মৌসুমে ব্যাপক সরিষার চাষ করা হয়েছে। এবারে সরিষার বাম্পার ফলন হবে।”

অনেকেই এখন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন। বথপালিগাঁও গ্রামের কৃষক রমজান জানান, দুই একর জমিতে বিনা-চার জাতের সরিষা লাগিয়েছেন। সেখান থেকে তিনি প্রায় ৪০ মণ সরিষা পাবেন বলে আশা করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধারা হয়েছে ১ হাজার ৬৫০ হেক্টর জমি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় গত বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলন হবে। তাছাড়া কৃষকরা ধানের ভালো দাম না পেয়ে এবার সরিষাসহ আলু, গম ও ভূট্টা চাষে বেশি ঝুঁকছেন।


এ ক্যটাগরির আরো খবর..