গৌরনদী প্রতিনিধি: জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২১ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে র্যালী, সাতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার সকালে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন , উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, শিক্ষা অফিসার আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার। শেষে সাতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।