স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৮৩০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৫০ জন-সহ এ পর্যন্ত ৯ হাজার ১৫৫ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন।
করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।