× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

চাঁদপুর প্রতিনিধি: একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে চাঁদপুরের হাইমচরের তিলিরমোড় এলাকায় মেঘনা নদীতে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলেরা তাৎক্ষণিক বেশ কয়েকজনকে তীরে তুলতে সক্ষম হন। তবে কতজন এখনো নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী জানান, অন্তত ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি হাইমচর থেকে চরভৈরবীর দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ সময় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির সঙ্গে সঙ্গে আশপাশের নৌকার জেলেরা কয়েকজন যাত্রীকে তীরে তুলতে সক্ষম হন। এদের মধ্যে দুজনকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন সাঁতরে তীরে আসেন। তবে ট্রলারডুবির ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় লোকজনও উদ্ধারকাজ শুরু করেছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..