× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের মাক্স বিতরণ

Dutta
হালনাগাদ: রবিবার, ২১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenaidah-Police-mask-distribution.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ “মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানে সামনে রেখে ঝিনাইদহে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ।

রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দীনসহ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাক্স পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে জেলার মানুষ গুলো যেন সুরিক্ষত থাকুক।


এ ক্যটাগরির আরো খবর..