× Banner
সর্বশেষ
বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে – বিমান প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান ১৪ মার্চ থেকে দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদারীপুরে হত্যার জেরে ৩০টি বসতঘরে আগুন, ঘটনাস্থলে ডিআইজি কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

লালমোহনে সেচ্ছাসেবক লীগ নেতার হাতের কব্জি কর্তন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Md.-Jasim-Uddins-wrist-cut.jpg

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে মোঃ জসিম উদ্দিন (৩৬) নামের এক যুবকের ডান হাতের কব্জি কেটে নিয়ে গেছেন নুরু বাহিনী। জসিম উদ্দিন উপজেলার চরভূতা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহব্বায়ক।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের কক্সবাজারের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের মাদ্রাসা বাজারে নুরু মোবাইল ফোনে জসিম উদ্দিনকে দেখা করতে বলেন। জসিম নুরুর কথা মত মাদ্রাসা বাজারে দেখা করার জন্য আসে। এ সময় দু’জন কথা বলতে বলতে এক পর্যায় বাকবিতন্ডায় জড়িয়ে পরে। নুরু ও তার বাহিনী এ সময় জসিমকে দৌড়ে নিয়ে একটি ফসলি জমিনের মধ্যে ফেলে। সেখানে নুরু ও তার বাহিনীর সদস্যরা জসিমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে নেয়।

স্থানীয়রা জসিমকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে এলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশস্কাজনক হওয়ায় ভোলা থেকে জসিমকে ঢাকা রেফার্ড করা হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিযুক্ত সন্ত্রাসীদের আটকে চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..