× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: গ্রেপ্তার ৪

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Thakurgaon-7.jpg

ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁওয়ে প্রেমের ফাঁদে ফেলে ১৭ বছর বয়সী এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নর ০৯ নং ওয়ার্ডের ভগৎ গাজী মুরগির ফার্ম এর পাশে একটি আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ মামলায় চারজনকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবুল(১৯), একই এলাকার খলিলুর রহমানের ছেলে সোহেল রানা(২০),  নুনতোর বাবুপাড়া গ্রামের শামসুদ্দীনের ছেলে রমজান আলী(১৯), ঝাড়বাড়ি মোহাম্মদপুর গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে পইদুল ইসলাম(২২)।
জানা যায়, এক মাস আগে ওই তরুণীর সাথে বাবু ওরফে বাবুলের মোবাইল এর মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে  গত শনিবার বিকাল তিনটার সময় খালার বাড়ি মেহমান যাওয়ার কথা বলে বাড়ী হতে কাশিয়াডাঙ্গা ব্রিজে বাবুলের সাথে দেখা করতে যায়। সেখানে বাবুল ও তার সহযোগী সোহেল সহ অপরিচিত ৪/৫ জন ওই তরুণী ও  তার ভাতিজিকে অপহরণ করে নিয়ে যায় । পরবর্তীতে ভগত গাজী মুরগির ফার্মে ওই তরুণীর ভাতিজীকে আটকে করে রাখে এবং পাশের আমবাগানে বাবু ওরফে  বাবুল ও তার সহযোগী সোহেল সহ  অন্যান্যরা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন। ওসি জানান অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার  তদন্ত চলছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..