× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

ঠাকুরগাঁওয়ে কুলিকনদী পারে শিমুলগাছটির ডালে পানকৌড়ির মেলা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
পানকৌড়ির মেলা

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কেউটান গ্রাম। গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে কুলিক নদী। নদীর ধরে নানা প্রজাতির গাছ-গাছালি। সব গাছ ছাড়িয়ে একটি শিমুল গাছ প্রকৃতিতে যেন নতুন শোভাবর্ধন করেছে।
প্রতিবছর শীত মৌসুমে শিমুল গাছের ডালে হাজারো পানকৌড়ির কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারপাশ। আর এ দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ছুটে আসে অসংখ্য মানুষ। সরেজমিনে দেখা যায়, কুলিক নদীর ধারে শিমুল গাছটির ডালে শত-শত পানকৌড়ি কিচির-মিচির করছে। যেন পাখিগুলোর নিরাপদ অভয়াশ্রমে পরিণত হয়েছে গাছটি। তাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে পুরো এলাকা। সে দৃশ্য দেখতে সেখানে উপস্থিত হয়েছে বেশ কিছু মানুষ।
তবে স্থানীদের অভিযোগ, শিকারের কারণে এবার এখানে একটু কম দেখা মিলছে পানকৌড়িসহ বিভিন্ন পাখির। শিকারীদের বাধা দিলে তারা স্থানীয়দের কথা শোনেন না। পানকৌড়ি শিকার বন্ধের দাবি জানান স্থানীয়রা। ঐগ্রামের বাসিন্দা আনোয়ারুল ইমলাম বলেন, ‘রাতে শিমুল গাছে থাকা পাখিগুলো সকাল হলেই বেড়িয়ে পড়ে খাদ্য অন্বেষণে। আবার সন্ধ্যা হলেই ফিরে আসে গাছটিতে। দেখতে অনেক সুন্দর লাগে।
তিনি আরও বলেন, ‘এক সময় এ গাছটিতে প্রচুর পরিমাণে পাখি আসতো। এখন অনেকাংশে কমে গেছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা নিলে আগামীতে পাখি আসা বাড়তে পারে বলে তার ধারণা। গাছের মালিক যাদব রায় বলেন, ‘পাখি আসে বলেই এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুঁটে আসে। দেখে ভালো লাগে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ওরা যখন চলে যায় তখন বুকটা ফাঁকা-ফাঁকা লাগে।’
ঠাকুরগাঁও জেলার পাখিপ্রেমী রেজাউল হাফিজ রাহী বলেন, ‘পাখিগুলোর কারণে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তাই শিমুল গাছটি যেন নিরাপদে থাকতে পারে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম জানান, ‘পাখি আমাদের পরিবেশের ভারসাম্য ধরে রাখে। তাই পাখিদের প্রতি সকলকে সহনশীল হতে হবে। পাখি শিকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’


এ ক্যটাগরির আরো খবর..