× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Foridpur-2.jpg

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভাঙ্গার সীমান্তবর্তী মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় মালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঝিনাইদহ জেলার ড্রাইভার শাহীন (৩৪) ও কুষ্টিয়া জেলার হেলপার সজিব (৩২) ঘটনাস্থলে মারা যায়।

অপরদিকে ভোরে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড চৌরাস্তা এলাকায় বরিশালগামী কভারভ্যান ও উল্টো পথে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী মাছ ব্যবসায়ী গোয়ালডাঙ্গী গ্রামের ছোরহাব কাজীর পুত্র লুৎফর কাজী (৩৫) ঘটনাস্থলেই মারা যায়, এসময়ে আহত হয় ভ্যান চালক আলামিন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওমর ফারুক জানান, ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ড্রাইভারসহ ৩ জন মারা গেছে। বিশ্বরোডে একটি কভারভ্যানের ও ভ্যানের সাথে সংঘর্ষে একজন ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী এলাকায় ২জন মারা গেছে। নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..