× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১১ কোটি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/corona-effected.jpg

করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ১৮ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৬ লাখ ৭৪ হাজার ২৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৭০১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮৩৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৭০৩ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৯৮ হাজার ২০৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯ লাখ ২৫ হাজার ৩১১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৮৪০ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৮ লাখ ৬৬ হাজার ৭১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৯৫ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৮৬ হাজার ৯০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮০ হাজার ৫২০ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ৪৭ হাজার ৮৪৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৭ হাজার ৩৯৬ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এ ক্যটাগরির আরো খবর..