× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিয়ে করলেন জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
বিয়ে করলেন নাসির

বিয়ে করলেন জাতীয় দলের আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। কনে তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।

১৪ ফেব্রুয়ারি রবিবার বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে নাসিরের ঘনিষ্ঠ একাধিক সূত্র। অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

দুজনের চেনাজানা অনেক আগে থেকেই। গেলো বছর সেপ্টেম্বরে ইন্সট্রাগ্রামে একটি মেয়েকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিটও করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

জাতীয় দলে নাসির হোসেন অনিয়মিত হয়েছেন অনেক আগেই। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও অতটা সুবিধা করতে পারছেন না।

সম্প্রতি হয়ে যাওয়া বঙ্গবন্ধু টি-২০ লিগেও দল পাননি এ অলরাউন্ডা। যদিও সেই নাসিরের কাঁধেই নেতৃত্বভার তুলে দিয়েছিলো আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলস।


এ ক্যটাগরির আরো খবর..